শ্রীমঙ্গল প্রতিনিধি | ২০ জুলাই, ২০১৬
মৗলভীবাজারের শ্রীমঙ্গলে মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার(২০ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত পালের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।
মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথমে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন প্রাকৃতিক মাছ আজ বিলুপ্তির পথে। এগুলো বাঁচিয়ে রাখতে হবে। আমরা অনেক সময় পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করি। তাই মাছের যখন ডিমপাড়ার সময় তখন যেন কেউ এই মাছগুলো ধরতে পারে না সেজন্য স্থানীয় মৎস্যজীবী আছেন তাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। আমরা যদি আপনাকে সচেতন করি তাহলে আপনি আরো তিনজনকে সচেতন করবেন। এভাবে জনসচেতনতা তৈরি হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ ব্যাপী শ্রীমঙ্গলে নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মৎস্য সেক্টরের সরকারের অগ্রগতি বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা, বিভিন্ন স্কুল কলেজে মৎস্য বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাট বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও চিত্র প্রদর্শন।
২৫ জুলাই সোমবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।