নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০১৫
সিলেট পোস্ট অফিসে আসা একটি পার্সেলের চালান থেকে বিপুল পরিমান হেরোইন আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় ২ কেজি ৮ষ' গ্রামের এই হেরোইনের চালান আটক করে সিলেট কাস্টমস কর্তৃপক্ষ।
সিলেট পোস্ট অফিসে আসা একটি পার্সেল বাক্সে ২ কেজি ৮০ গ্রাম হেরোইন পাওয়া যায় বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ।
তিনি বলেন, পাকিস্তানের লাহোর থেকে আসা ওই বক্সটি থেকে ১৭০টি পলিথিনের প্যাকেটে ভরা হেরোইন উদ্ধার করা হয়।
সিলেট কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, সিলেট ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পাকিস্তানের লাহোর থেকে বিশেষ পদ্ধতিতে প্যাকেট করা এ হেরোইন চালান আসে। রবিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে কাস্টমস বিভাগ একটি পার্সেলের বাক্স খুলে তাতে তল্লাশী চালায়। পার্সেলের বাক্সের ভেতর মহিলাদের ১০টি ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। হেরোইনগুলো ১৭০টি ছোট পলিথিনের প্যাকেটের মাধ্যমে ভ্যানেটি ব্যাগের ভেতর রক্ষিত ছিল।
এতে রক্ষিত হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি ৮লাখ টাকা এবং বক্সটির গায়ে ফেঞ্চুগঞ্জের আশু ঘোষাই নামে এক ব্যক্তির নাম লিখা ছিল বলে জানান প্রভাত কুমার।