Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জঙ্গি-সন্ত্রাসবিরোধী সভা

ওসমানীনগর প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৬

সিলেটের ওসমানীনগরে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রাম পুলিশের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওসমানীনগর থানা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুলিশ ও গ্রাম পুলিশ এক সাথে কাধে কাধ মিলিয়ে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে যেতে হবে। যে কোন ভয়ভীতির তোয়াক্কা না করে জঙ্গি ও সন্ত্রাসীদের নির্মূল করতে গ্রাম পুলিশরা থানা পুলিশকে সব ধরণের সহায়তা করে যেতে হবে। এ সব কাজ করতে গিয়ে গ্রাম পুলিশের যে কোন সমস্যা হুমকি ধামকি অথবা প্রভাবশালীদের বাধার সম্মুখিন হলে পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রাম পুলিশদের সাথে নিয়ে থানা পুলিশ আইন শৃংখলা রক্ষাসহ সন্ত্রাসী ও জঙ্গিবাদ মোকাবেলায় গ্রামে গ্রামে পাড়া মহল্লায় টহল জোরদার করা হবে।

ওসমানীনগর থানার এস আই রমা প্রসাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল। প্রাম পুলিশের পক্ষে বক্তব্য রাখেন গ্রাম পুলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছলিম আহমদ, তাজপুর ইউপির মহিলা গ্রাম পুলিশ সদস্য রাহেলা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.