বড়লেখা প্রতিনিধি | ২০ জুলাই, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় অতিথি পাখি বিক্রির দায়ে দু’জনের কাছ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।
জানা গেছে, বুধবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে প্রায় ২০টি পানকৌড়ি পাখি খাঁচার ভেতরে ঢুকিয়ে গিয়াস উদ্দিন ও জয়নাল উদ্দিন নামে দুই পাখি বিক্রেতা বিক্রির উদ্দেশ্যে ফকির বাজারে নিয়ে আসে। খবর পেয়ে বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার পাখিসহ তাদের আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেয়া হয় এবং উদ্ধার করা পাখিগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়।