Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পাসপোর্ট জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ সীল জব্দ

শাকিলা ববি, হবিগঞ্জ |  ২১ জুলাই, ২০১৬

হবিগঞ্জ শহরের বিভিন্ন ট্যাভেলসে অভিযান চালিয়ে জাল পুলিশ ক্লিয়ারেন্স, সার্টিফিকের্ট, জন্ম নিববন্ধন, স্কুল-কলেজের সার্টিফিকের্টসহ বেশ কিছু সীল জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় জালিয়াত চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়, আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

রাত ৯টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান, জাকির হোসেন ও মোশারফ হোসেন।

দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্টের দালালদের মাধ্যমে বিভিন্ন ট্যাভেলস এজেন্সি এরকম জালিয়াতির আশ্রয় নেয়া হচ্ছে এমন তথ্যের প্রেক্ষিতে ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হল , শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা হাজী আবুল কাশেমের পুত্র রুহুল আমিন (৩৫), শুকুর আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮)। তাদেরকে নতুন পৌরসভা সড়কের আল মনসুর এয়ার সার্ভিস ট্যাভেলস থেকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে পুরান পৌরসভা সড়কের দয়াল কম্পিউটার থেকে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের রহমত আলীর পুত্র সফিকুল ইসলাম (৩৫) ও কুমড়ি গ্রামের হিলাল উদ্দিনের পুত্র মাঈন উদ্দিন (২৫) কে আটক করা হয়। তাদেরকে দেখতে আসা আরেক যুবককে আটক করা হয়।

এ সময় একটি কম্পিউটার, মাদারবোর্ড, সিডিসহ সার্টিফিকের্ট তৈরির সফটওয়ার উদ্ধার করা হয়। এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব ও সিনিয়র সহকারি সচিব, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন ও হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি মোজাম্মেল হকের স্বাক্ষরিত পুলিশ ক্লিয়ারন্সের একাধিক সার্টিফিকের্ট ও সীল জব্দ করা হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের সনদপত্র উদ্ধার করা হয়।

জানা যায়,  গ্রামগঞ্জের সহজ সরল মানুষকে বিদেশ যেতে পাসপোর্ট অফিসে এলে দালালদের খপ্পরে পড়ে । আর এই দালালরা কাগজপত্র সঠিক না হওয়াসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে ট্যাভেলসে পাঠায়। এতে ভোগান্তির শিকার হতে হয় নিরীহ মানুষদের।  সম্প্রতি বহুলা গ্রামের জাহির মিয়ার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য হাসনা বেগম নামের এক মহিলা পাসপোর্ট অফিসে এলে এক দালাল তাকে আল মনসুর হেয়ার সার্ভিসে পাঠায়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার টাকা রেখে মালিক জাল পুলিশ ক্লিয়ারেন্স দেয়। ওই মহিলা ডিবি পুলিশকে অবগত করলে তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান জানান, পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে। তাদেরকে রিমান্ডে এনে আরো তথ্য উদঘাটন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.