Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

সুনামগঞ্জ সংবাদদাতা  |  ২১ জুলাই, ২০১৬

সুনামগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। এতে গত ৪/৫ দিন থেকে বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে।

সুরমা নদীর পানি ৭৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখন পর্যন্ত জেলার বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর  প্লাবিত হয়েছে। ফলে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সুনামগঞ্জ তাহিরপুর সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় তাহিরপুরের সাথে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বালিজুরী, বাদাঘাট, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণসহ তাহিরপুর সদর ইউনিয়নের গ্রামীন রাস্তাঘাটের কিছু অংশ ভেঙে গেছে এবং কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.