সিলেটটুডে ডেস্ক | ২১ জুলাই, ২০১৬
২৬১ জনের নাম ঠিকানা প্রকাশ করে তারা নিঁখোজ বলে দাবি করেছিলো র্যাব। এই তালিকার একজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ঈশানকোনা গ্রামের বাসিন্দা সৈয়দ জাহাঙ্গির মিয়া। তবে জাহাঙ্গির নিঁখোজ নন বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। তিনি আত্মীয়ের বাসায় আছেন বলে দাবি স্বজনদের।
স্বজনরা জানান, জাহাঙ্গির নিখোঁজ হয়েছিলেন। তবে পর দিন থাকে পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানা ভারৎপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরসালিন। তিনি বলেন, সৈয়দ জাহাঙ্গির নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা থানায় সাধারন ডায়েরী করেন। পরবর্তীতে তাকে পাওয়ার পর আবারও সাধারণ ডায়েরী করেন। বিষয়টি র্যাব না জানায় হয়তো নিখোঁজের তালিকা অনুযায়ী তার নাম প্রকাশ করেছে।
এদিকে জাহাঙ্গির মিয়ার ফুফাতে ভাই কাওছার মিয়া জানান, সৈয়দ জাহাঙ্গির বাড়ি থেকে গাড়ি কেনার জন্য সিলেট শহরে এসে নিখোঁজ হয়েছিলেন। পরে তাকে পাওয়া গেছে। এখন তিনি সিলেট শামীমাবাদ আত্মীয়ের বাসায় আছেন।