Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বানিয়াচং প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৬

'কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা' এ শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহের সভাপতিত্বে ও ১নং ইউপির পরিবার পরিকল্পনা পরিদর্শক মো.নাজমুল হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মহিউদ্দিন,বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবীবুর রহমান, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, মা-মনি প্রকল্পের বানিয়াচং ও আজমিরীগঞ্জের দায়িত্বে থাকা ডিডিসি ফাতেমা-তুজ-জান্নাত, ৪নং ইউপির পরিকল্পনা পরিদর্শক আজাদুল ইসলাম, ৮নং ইউপির পরিকল্পনা পরিদর্শক আনোয়ার হোসেন তরফদার, পরিবার কল্যাণ সহকারি পেয়ারা বেগম, এফডব্লিউভি রাধা রানী।

সভায় বক্তারা দেশকে বসবাস উপযোগী করার জন্য পরিবার পরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব। সভায় স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরিদর্শক আব্দুল হালিম ও গীতা পাঠ করেন এফডব্লিউভি রাধা রাণী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.