Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের হাওরে নৌকাডুবিতে ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

হবিগঞ্জের হাওরে নৌকাডুবিতে এক পরিবারের ৩ শিশুসহ ৪ জন্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়।  

শুক্রবার (২২ জুলাই) বেলা ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

জানা যায়, বরাগীরকান্দি থেকে পরিবারের সাত সদস্যকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে হবিগঞ্জের লাখাই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হক মিয়া। লাখাই এলাকায় হাওরে পৌঁছার পর নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তিন জনকে জীবিত এবং চার জনের মরদেহ উদ্ধার করে।

জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ওসি মো. মোজাম্মেল হক চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.