Sylhet Today 24 PRINT

কারাফটকে সংঘর্ষ : ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০১৬

সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এডিশনাল আইজি (প্রিজন) কর্ণেল ইকবাল হাসানকে প্রধান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেটের ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলাম, ময়মনসিংহ জোনের সিনিয়র জেল সুপার আবদুল জলিল ও কাশিমপুর কারাগারের জেলার তারিকুল ইসলাম।

তদন্ত কমিটি গঠনের খবর নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক মোটর সাইকেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.