Sylhet Today 24 PRINT

বিছনাকান্দিতে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি এলাকায় পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে আঞ্জুমান বাপ্পী (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ জুলাই) বিকেলে  বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের মূল স্পটের থেকে দূরে  পিয়াইন নদীতে সাঁতার কাটতে যান বাপ্পী। এসময় তীব্র স্রোতে তাল রাখতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত বাপ্পী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সতিঘর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এই খবরটি নিশ্চিত করে বলেন "পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে বাপ্পী পানিতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতে তার পরিবারকে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.