Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য টাকা নেওয়ার অভিযোগ সেবিকার বিরুদ্ধে

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৬

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর কাছে চিকিৎসার জন্য টাকা দাবির অভিযোগ ওঠেছে বিতর্কিত নার্স খোদেজা বেগমের বিরুদ্ধে। এরআড়েও অনিয়মের অবিযোগে খোদেজা বেগমকে জগন্নাথপুর থেকে বদলি করা হয়েছিলো।

জানা গেছে, শুক্রবার সকালে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামের কালারমা বেগম (৫০) নামের এক নারী ষাঁড়ের আঘাতে আহত হন। আহত নারীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে আসা হয়। এ সময় নারীর উরুতে আঘাত থাকায় জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. রুবেল আহমদ নার্স খোদেজা বেগমের হেফাজতে পাঠিয়ে দেন। তখন নার্স খোদেজা বেগম আহত নারীকে চিকিৎসা দিয়ে তাঁর কাছে ৪ হাজার টাকা দাবি করেন বলে আহত পরিবারের লোকজন অভিযোগ করেন।

এক পর্যায়ে দাবিকৃত ৪ হাজার টাকার মধ্যে ১৫০০ টাকা দিতে হয়। বিষয়টি জানাজানি হয়ে গেলে নেয়া টাকা ফেরত দেন নার্স খোদেজা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামসুদ্দিন জানান, এ ঘটনাটি খুবই লজ্জাজনক। ভূক্তভোগীরা চাইলে অবশ্যই নার্স খোদেজার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত-নানা অভিযোগের প্রেক্ষিতে প্রায় ৩ মাস আগে বিতর্কিত নার্স খোদেজা বেগমকে জগন্নাথপুর থেকে বদলি করা হয়। উপর মহলে নানা তদবির করে আবারো বিতর্কিত নার্স খোদেজা বেগম আবারো যোগদানের মাত্র ২ দিনের মাথায় এ ঘটনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.