Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে প্রায় ৩ লক্ষ টাকার ভারতীয় মদ জব্দ

তাহিরপুর সংবাদদাতা |  ২৩ মার্চ, ২০১৫

ফাইল ছবি

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্ত থেকে ১৮৫ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ২লক্ষ ৭৭হাজার ৫শত টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়,গতকাল সোমবার ভোররাতে চোরাচালানী আজাদ মিয়ার নেতৃত্বে ভারত থেকে বিপুল পরিমান মদ পাঁচার করে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা নিয়ে যাওয়ার সময় আনন্দ বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ১৮৫বোতল মদ আটক করা হয়।

এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে মদ রেখে আজাদ মিয়া তার সহযোগীদের নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন মদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.