Sylhet Today 24 PRINT

হাকালুকি হাওড় থেকে দেড় হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৬

বড়লেখা উপজেলা প্রশাসন কর্তৃক শনিবার(২৩ জুলাই) হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড়হাজার মিটার অবৈধ কাপড়ি জাল উদ্ধার করেছে।

বিকেলে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও এসএম আবদুল্লাহ আল-মামুন।

জানা গেছে, ইউএনও এসএম আবদুল্লাহ-আল-মামুন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের নেতৃত্বে শনিবার দুপুরে হাকালুকি হাওরের বিভিন্ন বিলে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এসময় হাওরের দুধাইবিল ও মালাম বিল থেকে প্রায় দেড়হাজার মিটার অবৈধ কাপড়ি জাল উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.