Sylhet Today 24 PRINT

সময়কে মূল্য দিতে হবে, বিশ্বনাথে অতিরিক্ত সচিব

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৬

শনিবার(২৩ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণবরণ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন। তিনি বলেন, সময়ের কাজ সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে। শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে প্রতিযোগিতায় যুগে টিকে থাকতে হলে, ভালো কিছু অর্জন করতে হবে। আর ভালো ফলাফল করতে হলে আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এতে একদিকে যেমন জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ থেকে একজন শিক্ষার্থী রক্ষা পাবে অন্যদিকে উচ্চ-শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতাও তার মধ্যে ফুটে উঠবে।

আওয়ামীলীগ সরকারকে উন্নয়নশীল সরকার দাবি করে তিনি আরো বলেন, সরকারের সদিচ্ছা থাকায় দেশের স্কুল কলেজ আজ জাতীয়করণ করা হচ্ছে। বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ও জাতীয়করণ হয়েছে। কাজেই আমরা (শিক্ষার্থীরা) যদি ভালো করতে পারি তাহলে সরকারতো এক্ষেত্রে আন্তরিক।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক বশির উদ্দিন।

শিক্ষানুরাগী সদস্য হাফিজ আরব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিংগেরকাছ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ গোলাম মোস্তফা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আক্তারুজ্জামান।

এসময় সিংগেরকাছ বহুমুখী উচ্চ-বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: রজব আলী, কলেজের প্রভাষক আনাছুর রহমান। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, দিদার হোসেন, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন ও ফজর উদ্দিন সাগর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ প্রতিষ্ঠাতা দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আফরোজ আলী, ইউপি সদস্য গোলাম হোসেন ও হিরণ মিয়া, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী নজরুল ইসলাম হান্দু, আকবর আলী বাবু, সাজ্জাদ মিয়া, শফিক মিয়া, আমীর আলী, নুরুল আমীন, আবুল খয়ের, আব্দুল মুকিদ, নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন, কাছা মিয়া, আব্দুল আহাদসহ আরো অনেকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.