Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৬

মৌলভীবাজারে জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে মৌলভীবাজার প্রেসক্লাব।

মানববন্ধনে মৌলভীবাজার টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, উদীচী শিল্পী গোষ্ঠি, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন অংশগ্রহণ করে।

এ সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক শাহ আব্দুল অদুদ, মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন নিজাম, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ডাডলী ডেরিক প্রেন্টিস, বন্যপ্রাণী গবেষক তানিয়া খান, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, পান্না দত্তসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যাদের মদদে ও অর্থায়নে জঙ্গিবাদের উত্থান ঘটছে তাদের বিরুধে সবাইকে স্বোচ্চার হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.