Sylhet Today 24 PRINT

তারেক জিয়াকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করার আহ্বান জগন্নাথপুর ছাত্রলীগের

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৬

অর্থ প্রচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার আহব্বান জানিয়েছেন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শনিবার জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজিত সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশানুযায়ী জঙ্গিবাদ দমন ও তারেক জিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে  বক্তরা এ আহ্বান জানান।

শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ্ শাহেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুমেন আহমদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মাহবুব হুসেন, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সহ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, আজমল হুসেন মিটু, যুগ্ম সম্পাদক কল্যান কান্তি রায় সানি, আব্দুল কাদির, আব্দুল মুকিত, হাবিব জুয়েল, পিয়াস, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, যুগ্ম সম্পাদক এসআর দূর্জয়, সারোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, মিছবা আহমদ, জুনেদ আহমদ, রনি রাজ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহমদ, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিম, সাধারন সম্পাদক মোজাহিদ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ  ইনান, ছাত্রলীগ নেতা এখলাছুর রহমান সোহাগ,শাহীন মিয়া সুমন এবং হুমায়ুন খাঁন, মুরাদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা সিতু মিয়া, সম্মেলন প্রস্তুতি কমিটির সহ সভাপতি আমিনুর কামালী,যুগ্ম সম্পাদক মিনার চৌধুরী, ছাত্রলীগ নেতা এমডি মুন্নাসহ শতাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.