সিলেটটুডে ডেস্ক | ২৩ মার্চ, ২০১৫
সিলেটে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় নগরীতে একটি র্যালী বের করা হয়।
সিলেট আবহাওয়া অফিসের তত্ত্বাবধানে এক র্যালীতে নেতৃত্ব দেন- আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। র্যালী শেষে আলোচনা সভা এবং আবহাওয়ার বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় সিলেট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী, আবহাওয়াবিদ কবির আহমদ, মো. আব্দুল মুঈদ ও মো. এরশাদ আলী মুন্সী আবহাওয়া দিবসটির তাৎপর্য তুলে ধরেন। সভা শেষে আগত শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন আবহাওয়ার যন্ত্রপাতি প্রদর্শন করেন।
এবার বিশ্ব আবহাওয়া দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল 'জলবায়ু কর্মকান্ডে জলবায়ু জ্ঞান'।