Sylhet Today 24 PRINT

নির্যাতন করে আন্দোলন স্তব্ধ করা যাবেনা: সিলেট বিএনপি

ডেস্ক রিপোর্ট |  ২৩ মার্চ, ২০১৫

হরতাল-অবরোধে সমর্থনে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করেছে। সোমবার নগরীর চৌহাট্টা এলাকায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি মাদার কেয়ারের সামন থেকে শুরু করে আলীয়া মাদ্রাসার গেইটে এসে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বিএনপি আহবায়ক কমিটির  সদস্য মিফতা সিদ্দিকী বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য সরকার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে গুম করা হয়েছে। গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশকে একটি ঘাতকের এবং বসবাসের অনুপযোগী জনপদে পরিনত করছে। তাদের নির্যাতনের ভয়াবহতা ৭২ ও ৭৫ এর সেই সময় কে হার মানিয়েছে। 

তিনি আরো বলেন, বিগত অনেকদিন যাবত বিএনপির জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করেও এ সরকার শান্ত হয়নি। আন্দোলন কর্মসুচিকে থামিয়ে রাখতে একের পর এক নেতা কর্মীকে গুম, খুন, নির্যাতন, কারাবন্ধি করে রেখেছে। রুহুল কবির রিজভীকে দিনের পর দিন রিমান্ডের নামে অত্যাচার করছে। কুটনীতিক বিষয়ে বহিবির্শ্বে যোগাযোগের অপরাধে বিএনপির ভাইচ চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে কারাবন্ধি করে রাখা হয়েছে। মহানগর বিএনপি আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বদরুজ্জামান সেলিম, হাবিবুর রহমান হাবিবসহ অসংখ্য নেতাকর্মীকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়। তাদেরকে নি:শর্ত ভাবে মুক্তি না দিলে এবং গুমকৃত সকল নেতাকর্মীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নতুবা আমরা সিলেট থেকে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবো।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মহাগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. নাজমুল ইসলাম, যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, আব্দুল জব্বার তুতু, মহানগর বিএনপি নেতা সুদীপ রঞ্জু সেন বাপ্পু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মুজিবুর রহমান, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, সৈয়দ আলী, আব্দুল হাদি মাসুম, মুহিবুজ্জামান, জামাল আহমদ, এড. ইস্রফিল, মোস্তাকুর রহমান রুমন, মঈনুল ইসলাম মন্জু, এড. জসিম আহমদ, ছাত্রদল নেতা সোহেল আহমদ, আবু সাঈদ তায়েফ, দেওয়ান রেজওয়ান আহমদ, মন্জুর হোসেন মজনু, মঈন উদ্দিন, আজাদ আহমদ, দুলাল রেজা, তুফায়েল আহমদ, আসাদ আহমদ, জহিরুল ইসলাম, সুরমান আলী, কবির উদ্দিন, পল­ব রায়, লালা আহমদ, দুলাল আহমদ, সাব্বির আহমদ, মাহি আহমদ, শাহরিয়ার আহমদ, রাকিব আহমদ, সাঈদ আহমদ, খোকন আহমদ, আবিদ আহমদ, নাহিদ হোসেন প্রমূখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.