Sylhet Today 24 PRINT

চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আব্দুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৬

দৈনিক কালের কণ্ঠের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক আবদুর রাহমান (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার(২৫ জুলাই) বিকেল ৪টায়  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে সিলেটটুডে টোয়ন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন কালের কণ্ঠের সিলেট প্রতিনিধি ইয়াহইয়া ফজল।  

আব্দুর রহমান সাংবাদিকতা ছাড়াও কোম্পানিগঞ্জের সাইফুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  সাংবাদিক আবদুর রাহমান দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন।

তার মরদেহ বালাগঞ্জ উপজেলার খুসকিপুর গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.