Sylhet Today 24 PRINT

বড়লেখায় নকল আকিজ বিড়ি উদ্ধার, বিক্রেতাকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় প্রায় ২০ হাজার টাকা মূল্যের নকল আকিজ বিড়ি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) বিকেলে থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ উপজেলার মোহাম্মদনগর বাজারের ব্যবসায়ী কাজল দাসের দোকানে অভিযান চালিয়ে বিড়িগুলো উদ্ধার করে।

পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৫০ ধারায় নকল আকিজ বিড়ি বিক্রেতা কাজল দাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত বিড়িগুলো উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল্লাহ আল মামুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.