Sylhet Today 24 PRINT

হাকালুকি হাওরে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মৎস্য অধিদপ্তর হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার হাকালুকি তীরবর্তী আছুরী ঘাট ও ধলিয়ার হাওরে অভিযান চালিয়ে এই কারেন্ট জালগুলো জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন, তথ্য সংগ্রহকারী মো. শামীম উদ্দিন, কুলাউড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আলী হোসেনসহ অন্যান্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

পরে বেলা ৩টার দিকে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদের সামনে পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ কারেন্ট জালসহ হাকালুকিতে পোনা নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.