সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০১৬
জগন্নাথপুরে নৌকা ডুবিতে বাহার উদ্দিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের আইন উল্লার ছেলে।
সোমবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে বাহার উদ্দিন নিজ বাড়ি ঢেউয়ের কবল থেকে রক্ষা করতে বাঁশের তৈরি আড়ের ভিতরে স্থানীয় নলুয়ার হাওর থেকে নৌকা দিয়ে কচুরিপানা এনে স্তূপ দেয়ার কাজ করছিলেন। এ সময় তিনি নৌকা দিয়ে কচুরিপানা আনতে গিয়ে বাতাসের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে গেলে মৃগী রোগী বাহার উদ্দিনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।