Sylhet Today 24 PRINT

ক্রেল প্রকল্পের ১৩ জন উপকারভোগী পুরস্কৃত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্  (ক্রেল) প্রকল্পের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সাইটের ১৩ জন উপকারভোগীকে পুরস্কৃত করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে সোমবার (২৫ জুলাই) বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল এ পুরস্কার বিতরণ করেন।

ক্রেল প্রকল্পের আর্থিক সহায়তায় ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কারিগরি সহযোগিতায় ক্রেল প্রকল্পের এ উপকারভোগীগণ কার্প জাতীয় মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বর্তমানে তারা সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষ করছেন।

এরই স্বীকৃতি স্বরূপ ক্রেল প্রকল্পের স্থানীয় সেবা-দানকারী (এলএসপি) আব্দুল জলিলকে ক্রেস্ট ও সনদপত্র এবং ১২ জন উপকারভোগীকে সনদপত্র দেয়া হয়।

পুরস্কার বিতরণের আগে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল বলেন, বাংলাদেশ মাছ চাষে বর্তমানে অনেক এগিয়ে গেছে। এ ক্ষেত্রে  আপনাদের অবদান অনেক। মানুষ আগে সচেতন ছিলনা তাই পুকুর ও ডোবায় এমনি পড়ে থাকত; মাছ চাষ করা হত না। সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টায় মানুষ এখন সচেতন হয়ে মাছ চাষ করছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক বলেন, আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষের জন ক্রেল প্রকল্প চাষিদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এক্ষেত্রে চুনারুঘাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি। মাছ চাষিদের জন্যে আমাদের দরজা সব সময়ের জন্যে খোলা। মাছ চাষ সংক্রান্ত যে কোন সমস্যায় আপনারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, প্রতি বছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল চাষিদের পুরস্কৃত করে থাকেন উপজেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.