সিলেটটুডে ডেস্ক | ২৩ মার্চ, ২০১৫
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে।সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
পতাকা উত্তোলনের পর দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা।
মুক্তিযোদ্ধা সন্তান দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দেওয়ান কয়েছ গাজী।
মুক্তিযোদ্ধা সন্তান গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এমএ মুমিন, মহানগর আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন বক্স সালাই, সদস্য জামাল চৌধুরী, প্রভাষক জহির উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিন্টু রায় চৌধুরী, ইন্দ্র ভূষণ দাস বিপ্লব, নাছির উদ্দিন, আল-আমিন রাজা চৌধুরী, মিন্টু দাস, ফিরুজুল হক, সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন, ময়না মিয়া, আব্দুল খালিক লাভলু, সুজন মিয়া, সাইফুল ইসলাম, আসলাম খান, রব্বানী চৌধুরী রাজু, কামরুল হোসেন, সাহেল আহমদ, আব্দুর রহিম কুকিল, অলক দাস, জামাল চৌধুরী, একেএম আব্দুল্লাহ, মো. সৈলাল আহমদ, দেওয়ান আল মামুন খসরু প্রমুখ।