Sylhet Today 24 PRINT

বাহুবলে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল রশিদ (৫০) তিনি বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের কোরবান উল্লার ছেলে।  

পুলিশ জানায়, বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মুশরিককলা গ্রামের আব্দুল রশিদ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে শিবপাশা গ্রামের চান্দের বাড়ির নূরুল আমীন ও আব্দুল কাইয়ুমের লোকজন পূর্ব বিরোধের জের ধরে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করা হয়।

এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টায় গোয়ালা বাজার নামক স্থানে পৌঁছলে তার মৃত্যু হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.