সিলেটটুডে ডেস্ক | ২৬ জুলাই, ২০১৬
সুনামগঞ্জ সদর, ধর্মপাশা ও ছাতকে বন্যার পানিতে নিখোঁজ ৩ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জের ধারারগাও গ্রামের শরাফত আলী গত রোববার নিখোজ হওয়ার পর আজ মঙ্গলবার সকালে সুরমানদীর অচিন্তপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে একই দিন মাছ ধরতে গিয়ে হাওরের উত্তাল ঢেউয়ে নৌকাডুবে নিখোঁজ ননী দাশের লাশও সকালে পাওয়া গেছে।
এর আগে ছাতকে নিখোঁজ ছাত্র পারভেজ আলমের লাশ গতকাল সোমবার বটেরখাল থেকে উদ্ধার করা হয়েছে।