Sylhet Today 24 PRINT

দুবাইয়ে দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশের ফাহাদ

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

দুবাই ওপেন দাবায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের খুদে দাবাড়ু ফাহাদ রহমান।

আজ শেষ রাউন্ডে দুবাইয়ের আল হোসনি ওমরানকে হারিয়ে জুনিয়র (অনূর্ধ্ব-১৪) চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে দেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টার। ফাহাদ ৯ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট।

মানে নয় ম্যাচে সাতটি জয় আর দুটি ড্র। ফাহাদকে হারাতে পারেনি কেউ। অপরাজিত চ্যাম্পিয়নও বলা যায় তাকে।

এর আগে ফাহাদ কাল রাতে ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সঙ্গে ড্র করে। এই ড্রয়েই চ্যাম্পিয়নের সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল ফাহাদের। গতকালও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টুর্নামেন্টে অপরাজিত এই দাবাড়ু।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রাইজমানি হিসেবে ফাহাদ পাবে ২ হাজার ইউএস ডলার বা প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা, শেখ মাখতুম বিন হামদান আল মাকতু কাপ ও একটি সোনার পদক। টুর্নামেন্টে ফাহাদের পৃষ্ঠপোষকতা করেছে মাহিন্দ্র কমভিবা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.