Sylhet Today 24 PRINT

প্রধান বিচারপতির সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন

সিলেটটুডে২৪ডটকম প্রতিবেদন |  ২৩ মার্চ, ২০১৫

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহা। সোমবার (২৩ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল পৌণে ৩টা পর্যন্ত তিনি কারাগার পরিদর্শন করেছেন। কারাগারে আসার পর প্রধান বিচারপতিকে থেকে গার্ড অব অনার প্রধান করা হয়। পরে তিনি পরিদর্শনের জন্য কারাগারের ভেতরে যান।

এসময় তার সাথে ছিলেন-সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ডিআইজি অব প্রিজন তৌহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, সিনিয়র জেল সুপার  কামাল হোসেন ও জেলার মাসুদ পারভেজ মইন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল আবদুর রকিম (মন্টু)।

সূত্রে জানা যায়, সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসার পূর্বে প্রধান বিচারপতি এসকে সিনহা পুলিশের আইজিপির সাথে এ কারাগার সম্পর্কে কথা বলেন। কারাগার পরিদর্শন শেষে তিনি ধারণক্ষমতার চেয়ে অধিক কয়েদী থাকার বিয়ষসহ নানাদিক জেনে গেছেন। এসব বিষয় নিয়ে আলোচনা করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিপির সাথে।

প্রধান বিচারপতি কারা অভ্যন্তরে প্রবেশের পর পরই তিনি মহিলা ওয়ার্ড পরিদর্শন করেন। সেসময় তিনি  প্রায় ৪৫ মিনিট তিনি মহিলা হাজতিদের সাথে কথা বলেন। সেসময় তাদের কাছ থেকে সুবিধা ও সমস্যা সম্পর্কে জেনে নেন তিনি। এছাড়াও তিনি কারাগারের রান্নাঘর ও সাধারণ বন্ধীদের হাজত খানা পরিদর্শন করেন। 

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মইন জানান, প্রধান বিচারপতি কারাগার পরিদর্শন করে অতিরিক্ত বন্ধি ও নানা সমস্যা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিপির সাথে এ বিষয় নিয়ে কথা বলবেন তিনি। এছাড়াও তিনি যাবজ্জীবন আসামীদের সাথেও কথা বলেন। এমনকি যাবজ্জীবন সম্পর্কে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী ও আইনমন্ত্রীর সাথেও এ বিষয়ে কথা বলবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.