নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০১৬
‘রুখি জঙ্গিবাদ, গড়ি অসাম্প্রদায়িক স্বদেশ’ স্লোগানে জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী।
বুধবার (২৭ জুলাই) বিকেলে নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জঙ্গিবাদ বিরোধী কবিতা পাঠ ও গণসংগীত পরিবেশন করা হয়।
উদীচীর সিলেট জেলা সংসদের সভাপতি কবি একে শেরামের সভাপতিত্বে ও সহ-সভাপতি সৈয়দ মনির হেলালের পরিচালনায় সাংস্কৃতিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, কমিউনিস্ট পার্টির নেতা কমরেড বাদল কর, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, সাম্যবাদী দলের অধ্যক্ষ ব্রজগোপাল চৌধুরী, নারীমুক্তি সংসদের জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস প্রমুখ।