Sylhet Today 24 PRINT

বড়লেখায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বড়লেখা প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে ছাত্রলীগ।

বুধবার (২৭ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় ইসলামীয়া মার্কেটের সামনে পথ সভায় মিলিত হয়।

পথসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও সম্পাদক সাহেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জুয়েল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছালেখ আহমদ, কামরান আহমদ, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, মেহেদি হাসান কবির, সাংগঠনিক সুমন আহমদ, জুনেদ আহমদ, রিফাত আহমদ, দপ্তর সম্পাদক গৌছ উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সম্পাদক রাহেন পারভেজ রিপন, কলেজ সভাপতি ইমরান আহমদ, সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যাদের মদদে ও অর্থায়নে জঙ্গিবাদের উত্থান ঘটছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.