Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বড়লেখা প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০১৬

অর্থ পাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে বুধবার (২৭ জুলাই) দুপুরে বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়। মিছিল পরবর্তী পথ সভায় পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মো. মুজিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আহাদ আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম, মীর শামীম, মাসুম চৌধুরী, সফিকুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক জাবেদ আহমদ তারেক, সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল হোসেন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আতিকুছ সামাদ রুহেল, কলেজ ছাত্রদল নেতা আসুক আহমদ, শফিউল আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.