বড়লেখা প্রতিনিধি | ২৭ জুলাই, ২০১৬
বড়লেখায় এবারের শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে বুধবার পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বর্নি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আশরাফ হায়দার, নারীশিক্ষা একাডেমীর উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক নন্দী, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।