Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদের বিরুদ্ধে নগরনাটের সাংস্কৃতিক প্রতিবাদ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৬

বিশ্বব্যাপী উগ্র ধর্মীয় ভাবাদর্শের সহিংসতার বিরুদ্ধে পথনাটক, গান আর আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানাবে সাংস্কৃতিক সংগঠন নগরনাট।

শুক্রবার (২৯ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৪টায় এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন নগরনাটের সভাপতি অরূপ বাউল।

তিনি বলেন, "সারা পৃথিবীব্যাপী জঙ্গিবাদ রুখে দিতে বুকে বুকে সাহস পুঁতে দেই আয়" শ্লোগানে এই আয়োজনে উগ্রতার বিরুদ্ধে মানবতার জয় গান গাওয়া হবে।

শুভবোধ সম্পন্ন সবাইকে এই কর্মসূচিতে অংশ নিয়ে জঙ্গিবাদ রুখে দেয়ার আহবান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.