Sylhet Today 24 PRINT

কলেজ জাতীয়করণের দাবিতে মাধবপুরে সাংসদ আটকা

মাধবপুর প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ কে জাতীয়করণের দাবীতে ফুসে উঠেছে সর্ব স্তরের লোকজন।

কলেজ জাতীয়করণের দাবীতে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এই সময় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রকম শ্লোগান দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন।

প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কের দু পাশে শত শত যানবাহন আটকরা পরে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ এই পথ দিয়ে মৌলভীবাজার যাবার পথে আটকা পরেন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ছাত্র-ছাত্রীদের উত্তাল পরিস্থিতি সামাল দিতে সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ গাড়ী থেকে নেমে মাধবপুর কলেজকে জাতীয়করণের দাবী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবে বলে আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা শান্ত হয়।

পরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, ছাত্রলীগ নেতা জুলহাস উদ্দিন রিংকু, পৌর ছাত্রদলের সভাপতি আলমগীর কবির প্রমুখ।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভাল কাজের জন্য অবশ্যই সাথে থাকব। মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবীর কথা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.