Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে হিল গ্রুপের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাস এবং ধর্মীয় শত্রুদের বিরুদ্ধে সামাজিক সংগঠন 'হিল গ্রুপ' জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার আয়োজনে ২৮ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা দেশজুড়ে চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ছাত্রনেতা ফুজায়েল আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমল হুসেনের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কাসেম আহমদ, জাবির আহমদ চৌধুরী, শাহরিয়ার ইমন দুলু, ছাত্রলীগ নেতা ফাহাদ আহমদ, ছাত্রনেতা রনি রাজ, তাহা আহমদ, সৈয়দ রিপন, ছাত্রদল নেতা শাওন আলিশা মাহমুদ, ডিগ্রি ১বর্ষের ছাত্র সাইফুল, ছাত্র জমিয়ত নেতা আনাছ আহমেদ, ছাত্র নেতা জিল্লু, মিনহাজ, আহমদ, শাফিন, আকমল, কাওসার, তারেক, রাসেল, মুন্না, সাহেল, ফারহান, সানি, আবুবকর, টিপু সুলতান, আলী, শপু, সুজন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.