Sylhet Today 24 PRINT

লামাবাজার এলাকায় পুলিশের রাতভর তল্লাশি, আটকের খবর নেই

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের ১৫টি দল লামাবাজার-শেখঘাট রাস্তা বন্ধ করে মধ্যরাত থেকে  ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে।  ভোরের দিকে  ওই অভিযান  সমাপ্ত হলেও কাউকে আটকের খবর দেয়নি পুলিশ।  

বৃহস্পতিবার (২৮ জুলাই)  দিবাগত মধ্যরাত ১২টায় লামাবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অভিযানে যায়। রাতেই এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) রহমতুল্লাহ। তিনি বলেন তিন শতাধিক পুলিশ নিয়ে ব্লক রেইড দেয়া হয়েছে। এই অভিযান জঙ্গি বিরোধী অভিযানের অংশ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



ভোর ৫টা পর্যন্ত ওই এলাকার প্রায় সব বাসায় তল্লাশি চালায় পুলিশ। তবে সন্দেহভাজন কাউকে পায়নি তারা।

পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশের ডিসি নর্থ ফয়সল মাহমুদ ও এডিসি নর্থ রহমতুল্লাহ।


এ ব্যাপারে মহাঙ্গর পুলিশের ডিসি (নর্থ)  ফয়সাল মাহমুদ বলেন, মানবতা বিরোধী, সন্ত্রাসী জঙ্গিদের রুখতেই এমন অভিযান। সিলেট নগরীকে জঙ্গিমুক্ত রাখার প্রত্যয় নিয়ে এসএমপি এমন বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। এই অভিযানে এসএমপির সমস্ত ফোর্স নিয়োজিত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.