Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পুলিশী অভিযানে পাইপগান ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০১৫

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে। টুকেরকান্দি-টেংরা-লালাবাজার সড়কের পাশের একটি শিম ক্ষেতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে একটি শিম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
সোমবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি-টেংরা-লালাবাজার সড়কের পাশের শিম ক্ষেতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, একটি শিম ক্ষেতে গাছের গোড়ায় মাটির নিচে বিপুল পরিমাণ অস্ত্র রাখা সংবাদ পেয়ে রাত ৮টায় থানার ওসি রফিকুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। প্রায় ঘন্টাখানেক অভিযান চালিয়ে পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। 

অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও ১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, ঐ স্থানে আরো অস্ত্র থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.