Sylhet Today 24 PRINT

রিকাবীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট |  ২৪ মার্চ, ২০১৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় নগরীতে মিছিল করেছে ছাত্রদল। মিছিলটি রিকাবীবাজারস্থ স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে আলীয়া মাদরাসার পাশে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও ল’ কলেজের ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, আওয়ামী সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশের সাধারণ মানুষ আজ কারাবন্দি। যানমালের নিরাপত্তা যে সরকার দিতে পারে না সে সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

বিএনপিকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে গুম করা হয়েছে, এম ইলিয়াস আলী, আনিসুর রহমান তালুকদার খোকনকে একি কায়দায় গুম করে রাখা হয়েছে। এদের সন্ধান না দিলে সরকারের করুণ পরিণতি হবে।

বক্তারা বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার চৌধুরী, বদরুজ্জামান সেলিম, এড. হাবিবুর রহমান হাবিব, নজিবুর রহমান নজিব, মাহবুব চৌধুরী, আহমদ চৌধুরী ফয়েজ, মাহফুজুল করিম জেহি, রুহুল কুদ্দুস হামজা, ছাত্রদল নেতা লিটন আহমদ, শিহাব খান, বুরহান আহমদ রাহেল, সেলিম আহমদসহ কারান্তরিণ সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবি করেন।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, খালেদ আহমদ মিন্টু, শাহ আকাব উদ্দিন পলাশ, সাঈদুর রহমান, আব্দুল আহাদ সুমন, আনহার আহমদ রাজু, দিলদার হোসেন শামীম, আফজাল হোসেন, মাহবুবুল আলম সৌরভ, মুক্তার হোসেন মুক্তার, আবু সুফিয়ান রাজিব, চৌধুরী সুবহান আজাদ, জাকারিয়া আহমদ, রিপন আহমদ, বিপ্লব হোসেন, হাফিজুর রহমান, আলী আহমদ সজল, রমি মিয়া, মিলন মিয়া, এইচ এ রায়হান, সাফায়াত হোসেন রেনু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.