সিলেটটুডে ডেস্ক | ০১ আগস্ট, ২০১৬
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ কাটার সকল আয়োজন বন্ধ এবং সুন্দরবনের সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি বাতিল করার দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে স্থানীয় তরুন-যুবদের পাঁচটি সংগঠনের জোট তরুন সামাজিক উদ্যোক্তা ফোরামের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচী শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আহবায়ক মাহমুদ এইচ খান ও ডোরা প্রেন্টিস এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সৈয়দ তফাজ্জল হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসকাবের আহবায়ক মশাহিদ আহমদ, রুপান্তর ফাইন্ডেশনের চেয়ারম্যান মুজাহিদ উদ্দিন ও মৌলভীবাজার চেম্বারস্ অব কমার্সের পরিচালক শওকত আলী।
বক্তারা বনাঞ্চল এবং জীববৈচিত্রের জন্য হুমকি কারণ হতে পারে, এমন কোন পদক্ষেপ গ্রহণ না করতে সরকারের কাছে দাবি জানান। বনাঞ্চল ও জীববৈচিত্র্য ধ্বংসের কবল থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ সমাজিক আন্দোলন গড়ে তোলার আহবানও জানান তারা।
এছাড়াও কর্মসূচীতে সংহতি জানান লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ন-আহবায়ক জাবেদ ভূূঁইয়া, সদস্য প্রীতম দাশ, ধ্রুবতারা ইয়ুথ রেডভেলপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক এম এ সামাদ, উই ফর বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ ফাহিম, শিশু সম্পাদক রকিবুল ইসলাম রাহী, তারুন্য মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি এম মাহবুবুর রহমান মান্না, সহ-সভাপতি সজিবুল ইসলাম তুষার, তথ্য প্রযুক্তি সম্পাদক ইসরাত চৌধুরী জুলি, রাজনগর ডিগ্রী কলেজের সংগঠক টুম্পা দেবী প্রমুখ।