বড়লেখা প্রতিনিধি | ০১ আগস্ট, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনের ছোট ভাই আব্দুল হাসিব ইন্তেকাল করেছেন।
সোমবার (১ আগস্ট) সকাল ১১ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৪৮) বছর। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর মরহুমের জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রেহানা বেগম হাসনা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।