Sylhet Today 24 PRINT

সিলেটের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক |  ০১ আগস্ট, ২০১৬

সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, সিলেটে জঙ্গিবাদ বিরোধী কর্মসূচীর মাধ্যমে জনসম্প্রিক্ততায় জেলা পুলিশ ব্যাপক সাড়া পাচ্ছে। এভাবে এগিয়ে গেলে জঙ্গিরা সিলেটে সংঘটিত হতে পারবে না।

সিলেটে মাদকের প্রকোপ বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স দেখাবে। মাদক যে সেবন করবে এবং যারা বিক্রি করবে তাদের সাথে সিলেট জেলা পুলিশ কোন আপোষ করবে না বলে জানান পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

মতবিনিময়ের সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.