কুলাউড়া প্রতিনিধি | ০২ আগস্ট, ২০১৬
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল আহবাব চৌধুরী আনুষ্ঠানিকভাবে বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।
বরমচাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সদ্য সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান এর কাছ থেকে ইউপি’র দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, ইউপি সচিব সুধাংশু মোহন বিশ্বাস, দৈনিক সকালের খবরের প্রতিনিধি ও সংলাপের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, নবনির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম টেপন, মোস্তাফিজুর রহমান কেরামত, আশরাফুল ইসলাম রাজিব, আতিকুর রহমান, সাহানুর রহমান সাদন, শামীম উদ্দিন, ময়নুল হক সোনা মিয়া, চন্দন কুর্মী, মহিলা ইউপি সদস্য সেফালী বেগম, শিরিন আক্তার, শেলী বেগম, সদ্য সাবেক ইউপি সদস্য বাছিদুর রহমান, সাইফুল আলম খান রাহেল, সাজ্জাদ আলী সাজু, ইউপি কালেক্টার মধু সুধন চক্রবর্তী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: আব্দুর রহিম, মহিলা উদ্যোক্তা রোশনারা আক্তার, ছাত্রলীগ নেতা নয়ন মনি পাল, আদনান হোসেন পলাশ প্রমুখ।