Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৬

শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় খুদেজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খুদেজা বেগম কদমতলী গ্রামের মৃত আঃ করিমের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, খুদেজা বেগম মহাসড়ক পারাপারের সময় নতুন ব্রীজগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.