মৌলভীবাজার সংবাদদাতা | ০৩ আগস্ট, ২০১৬
মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল একাকা থেকে জামাল আহমদ (৩০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি জামাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।