Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে মদের চালান আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বিদেশী মদের একটি চালান আটক করেছে। উদ্ধারকৃত ৪২৯ বোতল বিদেশী মদের মূল্য ৬ লাখ টাকা।

বুধবার ভোরে কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী কালাইরাগ বরমসিদ্দিপুর থেকে মদের চালানটি উদ্ধার করে বিজিবি-৫ ব্যাটালিয়ানের কালাইরাগ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

কালাইরাগ সীমান্ত ফাঁড়ির হাবিলদার হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪২৯ বোতল বিদেশী মদ বরমসিদ্দিপুরের হাওর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.