মৌলভীবাজার সংবাদদাতা | ০৩ আগস্ট, ২০১৬
ওয়েব সার্ভারে সমস্যা দেখা দেয়ায় মৌলভীবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিস দুই থেকে বন্ধ রয়েছে।
মঙ্গলবার থেকে পাসপোর্ট অফিসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মো. মোর্শেদুল হক।
তিনি বলেন, সাময়িক সেবা বন্ধের নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সব প্রশাসনিক অফিসে এর অনুলিপি পাঠানো হয়েছে। সার্ভার সমস্যা সমাধানের কাজ চলছে, সে সময় পর্যন্ত পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।
জেলা পাসপোর্ট অফিসের সেবা সাময়িক বন্ধ থাকায় মৌলভীবাজার জেলার পাসপোর্ট প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানা গেছে।
নাগরিকদের ভোগান্তি মাথায় নিয়ে অতি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানিয়ছেন মোর্শেদুল হক।