Sylhet Today 24 PRINT

পাঁচ সাংসদকে নিয়ে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীকে সভাপতি এবং নবিগঞ্জ  উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিউনিটি পুলিশ হবিগঞ্জ জেলা কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট)রাতে পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং কমিটির সভায় এই কমিটি গঠন করা হয়।


কমিউনিটি পুলিশিং বিদায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার এবং কমিটির সমন্বয়ক আ স ম শামছুর রহমান ভ’ইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, কমিটির পৃষ্ঠপোষক জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

নতুন কমিটির উপদেষ্টারা হলেন, অ্যাডভোকেট আবু জাহির এমপি, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, অ্যাডভোকেট মাহবুব আলী এমপি,  এম এ মুনিব বাবু এমপি, অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা পরিষদ প্রশাসক, অ্যাডভোকেট আবুল খায়ের, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, মোহাদ্দিছ মাওলানা তোফাজ্জল হক, অ্যাডভোকেট আব্দুল মতিন খান, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, রোটারিয়ান ডা. জমির আলী, অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, আলহাজ্ব রইছ মিয়া, ফজলুর রহমান চৌধুরী, আরব আলী, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, জমিলা বেগম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, সরকারী বৃন্দাবন কলেজ, সরকারী মহিলা কলেজ ও হবিগঞ্জ দারুছুন্নাৎ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ পদাধিকার বলে।
জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও নতুন ভাবে গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.