তাহিরপুর প্রতিনিধি | ০৩ আগস্ট, ২০১৬
হঠাও জঙ্গি বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাদাঘাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে।
বুধবার (৮ আগস্ট) দুপুরে বাদাঘাট ডিগ্রী কলেজ মাঠে ছাত্রলীগের নেতাকর্মী, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ঘন্টাব্যাপী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জুনাব আলী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক এস.এম সামাদ, ইতিহাস বিভাগের শিক্ষক ফরিদ উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক নেহারুল হক, কমার্স বিভাগের শিক্ষক লিটন চন্দ্র সরকার ও তাহিরপুর উপজেলা আ’লীগের সদস্য সুজাত মিয়া, তাহিরপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
পরে উক্ত মানববন্ধন কলেজ প্রাঙ্গণে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় সোহাগ আহমেদের সঞ্চালনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ঝুমুর তালুকদার, ছাত্রলীগ নেতা মুনছুর আহমেদ, তাবারক হোসেন, রফিক আহমদ মানিক, মাহবুব আম, মোছাদ্দিক, তারেক আলম, লিটন মিয়া, রায়হান আহমদ প্রমুখ।