নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট, ২০১৬
সিলেট মহানগর এলাকা থেকে সন্দেহভাজন ৪ জঙ্গিকে আটক করেছে র্যাব -৯।
র্যাব-৯ এর মিডিয়া ডেস্ক থেকে সিলেটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আটককৃতদের নাম বলা হয়নি।
র্যাব মিডিয়া ডেস্ক জানিয়েছে, ৪ জনকেই উগ্র জঙ্গিগোষ্ঠির সদস্য সন্দেহে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমে পাঠানো হবে।